× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালের মেঘনায় কার্গোডুবি, ১০ নাবিককে উদ্ধার

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৭:৩৪ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৮:১০ পিএম

ডুবে যাওয়া  কার্গোতে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রবা ফটো

ডুবে যাওয়া কার্গোতে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রবা ফটো

বরিশালের মেঘনা নদীতে তলা ফেটে জিপসামবাহী একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোতে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক। বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে নদীর উলানিয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কার্গোর উদ্ধার করা নাবিকরা হলেন, চালক মো. রেজাউল করিম, গ্রিজার মো. ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত,ইয়াসিন হাওলাদার, সুকানি কবির, আলমগীর, এনায়েত হোসেন সরদার ও মাস্টার মো. নোমান। ডুবে যাওয়া কার্গোটি হলো এমভি খশিয়াখালী-১। 

কার্গোর মাস্টার মো. নোমানের বরাতে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক বলেন, ‘২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে এমভি খশিয়াখালী-১ নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ২ জুলাই কার্গো মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। সকালে অন্যান্য কার্গোর সঙ্গে কার্গোটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কিছুর সঙ্গে কার্গোর তলায় ধাক্কা লাগে। এতে কার্গোর ড্রাফটের পানি বাড়তে থাকে। তখন কার্গোটি দ্রুত চালিয়ে চরের উদ্দেশে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কার্গোটি ডুবে যায়। তখন ৯৯৯-এ ফোন করে সহায়তা চায়। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই ওমর ফারুক। 

মাস্টার নোমান বলেন, তারা বর্তমানে উলানিয়া লঞ্চঘাট এলাকায় নৌ-পুলিশের হেফাজতে রয়েছেন। কার্গোমালিককে খবর দিয়েছেন। তারা এলে পরে ব্যবস্থা নেবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা