× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজশিক্ষক হত্যায় ১৫ বছর পর রায়, ১১ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৭:৩৭ পিএম

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১৫ বছর আগের কলেজশিক্ষক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) উদয় সিংহ প্রতিদিনের বাংলাদেশকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রুপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, পাইকড়দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে মো. আনিছুর, একই উপজেলার জোড়া তেলখোর খাসপাড়ার কালাম, একই গ্রামের রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, একই উপজেলার জোড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, রুপসীপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদরের সুন্দরপুর ধোপাপাড়ার মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল।

রায় ঘোষণার সময় আসামি মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল আদালতে উপস্থিত ছিলেন। অন্য সব আসামিকে পলাতক দেখানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ওই উপজেলার কাঁকড়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পাইকরদরিয়া গ্রামে বিভিন্ন জিনিস স্টক করে ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে কাঁকড়া ব্রিজের কাছে ব্যবসার টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা বাবুকে গলায় রশি পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে পরদিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের ১৫ বছর পর আজ এই রায় ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা