কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৪:৩৩ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ নামে এক রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুলাই) ভোরে ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-এক্সটেনশন-৪ ডি ব্লকের অলি আহমেদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প নূর মোহাম্মদ নামে এক যুবককে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা গলাকেটে হত্যা করে এ ব্লকের পাশে একটি পাহাড়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।