× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহালছড়ি-গুইমারা সড়কের মাটি দেবে গেছে, ভারী যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১১:৪৩ এএম

ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কাটাটিলা এলাকার আঞ্চলিক সড়কটি দেবে গেছে। প্রবা ফটো

ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কাটাটিলা এলাকার আঞ্চলিক সড়কটি দেবে গেছে। প্রবা ফটো

টানা বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আঞ্চলিক সড়কের কিছু অংশ ফাটল ধরে দেবে গেছে। মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা এলাকায় সড়কটি দেবে গেছে। এতে দুটি উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ওই সড়কে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার বিকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির সংস্কারকাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রবল বর্ষণের কারণে মহালছড়ি-গুইমারা সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপথ সড়কটি মেরামতের কাজ করছে। আশা করি দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যাবে। সড়কটি মূলত মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারা উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা