× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে আছাড় দিয়ে মারল হাতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ২২:০৬ পিএম

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় শুঁড় দিয়ে পেঁচিয়ে এক ফার্মেসি মালিককে আছাড় দেয় হাতি। প্রবা ফটো

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় শুঁড় দিয়ে পেঁচিয়ে এক ফার্মেসি মালিককে আছাড় দেয় হাতি। প্রবা ফটো

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় শুঁড় দিয়ে পেঁচিয়ে এক ফার্মেসি মালিককে আছাড় দিয়েছে হাতি। মঙ্গলবার (২ জুলাই) বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর আগে গত সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিজের মালিকানাধীন ওষুধের দোকানে হাতির আক্রমণের শিকার হন তিনি।

এ ঘটনায় হাতির মাহুতকে (রক্ষক) আটক করেছে পুলিশ।

মৃত মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন।

আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। মাসুদুর রহমান হাতিকে চাঁদা দিতে রাজি না হয়ে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে পাকা রাস্তায় সজোরে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের নিয়ম রয়েছে। তবে হাতি দিয়ে টাকা তোলা বা চাঁদাবাজির কোনো নিয়ম নেই। এগুলো স্থানীয় প্রশাসন দেখে দমন করবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, এ ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা