× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমেকের ডরমেটরি থেকে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুর অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৯:৫৫ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ২১:০০ পিএম

রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল পোস্ট গ্র্যাজুয়েট ডরমেটরির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার হয়েছে। প্রবা ফটো

রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল পোস্ট গ্র্যাজুয়েট ডরমেটরির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার হয়েছে। প্রবা ফটো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ডরমেটরি থেকে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সকালে শেখ রাসেল পোস্ট গ্র্যাজুয়েট ডরমেটরির ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসকের নাম মো. আখতারুজ্জামান। তিনি রংপুর মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিনের শেষ পর্বের পরীক্ষা দিতে কলেজের ডরমেটরিতে উঠেছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। আখতারুজ্জামান নীলফামারী জেলা সদরের প্রতিভাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে ডরমেটরির কর্মচারীরা ষষ্ঠ তলার ওই কক্ষের দরজার নিচ দিয়ে রক্ত ও ভেতর থেকে পঁচা দুর্গন্ধ পান। পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও ম্যাজিস্ট্রেট গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ওই চিকিৎসকের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। 

ডা. মাহফুজার রহমান বলেন, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ওই চিকিৎসক ডরমেটরিতে অবস্থান করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার মরদেহ উদ্ধারের বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালককে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আখতারুজ্জামানের স্ত্রী কোহিনুর আক্তার বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিন কোর্সে বিশেষ অনুমতিতে অষ্টমবারের মতো পরীক্ষা দিচ্ছিলেন। তিন দিন আগে আমাকে ফোন করে তিনি বলেছেন নীলফামারী গ্রামের বাড়িতে রয়েছেন। কলেজের ডরমেটরিতে কবে এসেছেন আমি জানি না। আজ সকালে কর্তৃপক্ষ আমাকে জানালে আমি কলেজ ডরমেটরিতে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান বলেন, আমরা ডরমেটরির দরজা ভেঙে ভেতর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা