রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৯:৩৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে মৌসুমি ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়। প্রবা ফটো
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে মৌসুমি ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলীর উদ্যোগে বাড়িয়াছনী এলাকায় এ মৌসুমি ফল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আনছর আলী বলেন, ‘এটি একটি ব্যতিক্রমি উদ্যোগ। আমাদের সংসদ সদস্য সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় আজকে ২ হাজার পরিবারের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছি। পর্যায়ক্রমে রূপগঞ্জ ইউনিয়নের ৯ হাজার পরিবারের মাঝে এ মৌসুমি ফল বিতরণ করা হবে।’