× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৯:২৮ পিএম

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। প্রবা ফটো

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় ২টি চাপাতি ও কয়েকটি আইডি সরঞ্জাম উদ্ধর করা হয়েছে। তবে, সেখান থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটিইউ।

মঙ্গলবার (২ জুলাই) বিকালে ৩টি বোমা উদ্ধারের তথ্য জানা যায়। এর মধ্যে একটি বোমা বাড়ির ভেতরে এবং বাকি দুটি পাশের মাঠে মাটি খুঁড়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে সকাল ১০টা থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার সৌদি প্রবাসী জাকির হোসেনের   চার তলা বাড়িটি ঘিরে রাখে এটিইউর সদস্যরা। দুপুর ২টায় ভবনের ভেতরে তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত মাসের ৮ ও ৯ তারিখে নেত্রকোণায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশব্যাপী অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ভিত্তিতে সোমবার কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা রূপগঞ্জে কাজ করছিল।’

তিনি বলেন, ‘সকাল ১০টায় এ বাড়িটিকে চিহ্নিত করি। বাড়িতে বসবাসকারীরা বোমা সম্পর্কে এক্সপার্ট বলে জেনেছি। তাই সতর্কভাবে অভিযানটি পরিচালনা করি। চারতলা বাড়িটিতে অভিযান চালিয়ে ৩য় তলা থেকে ৩টি শক্তিশালী বোমা, আইটি সরঞ্জাম ও চাপাতি উদ্ধার করেছি। পরে এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব তদন্তের মাধ্যমে শুরু হবে। তবে, অভিযান টের পেয়ে এখানে যারা থাকতেন তারা আগেই পালিয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ওই ভবনের নিচ তলায় ভাড়া থাকা সুন্নত মিয়া জানান, দুই শিশুসহ এক দম্পতি বেশ কয়েকমাস ধরে ৩য় তলায় থাকছিল। কদিন ধরে তাদের দেখতে পাচ্ছেন না তারা। সেই দম্পতি জানিয়েছিল তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করে।

স্থানীয়রা জানান, চারতলা বাড়িটি জাকির নামে এক সৌদি প্রবাসীর। জঙ্গিরা বাড়িটির ৩য় তলায় পূর্ব দিকে দুটি রুম নিয়ে থাকত। যেখানে দুজন পুরুষ বসবাস করত। গত কয়েক মাস আগে একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে ৫ বছর বয়সি ছেলে ও ৬ মাসের একটি মেয়ে এসে বসবাস শুরু করে। তবে তাদের পরিচয় ও ঠিকানা কেউ জানত না। তাদের বাড়িতে প্রায় সময়ই অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। এ নিয়ে প্রতিবেশীদের মাঝে বিভিন্ন কানাঘোষা চলত। যদি কেউ তাদের পূর্ণ নাম ঠিকানা চাইত তাহলে তাদের উত্তর ছিল, আমাদের বাসা বাংলাদেশ।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দীপকচন্দ্র সাহা বলেন, জঙ্গি সন্দেহে অভিযান ও বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা