× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রে মোবাইল ব্যবহার

সরিষাবাড়ীতে দুই শিক্ষককে অব্যাহতি ও শিক্ষার্থী বহিষ্কার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৮:৪৮ পিএম

সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রবা ফটো

সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১ শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষ পরিদর্শক দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২ জুলাই) সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মাজনুনুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- চর বাঙ্গালী বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। এসএম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীবকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এ সময় স্মার্টফোন ব্যবহার ও নকলের দায়ে ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। আর কক্ষে দায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় দুই শিক্ষককে।

এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরংগযেব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরে ঐ শিক্ষার্থী ও কক্ষে দায়িত্ব থাকা দুই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা