× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানালার গ্রিল ভেঙে আখাউড়া থানা থেকে আসামির পলায়ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৫:০৩ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৫:৫৬ পিএম

আখাউড়া থানা। প্রবা ফটো

আখাউড়া থানা। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা থেকে জানালার গ্রিল ভেঙে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। সোমবার (১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আরজু মিয়া। তিনি পার্শ্ববর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বাসিন্দা।

এর আগে সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে চার কেজি গাঁজাসহ আটক করে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজুকে চার কেজি গাঁজাসহ আটক করে। বেলা সাড়ে ১১টায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় পাঠানো হয়। এরপর আরজুকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সেখান থেকে দুপুর ২টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় তিনি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা