× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা-আরএসও’র গোলাগুলি, নৈশ প্রহরী নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৪:৩৬ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৪:৩৯ পিএম

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রবা ফটো

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রবা ফটো

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলিতে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৩০ বছরের মো. সলিম উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। তারা রোহিঙ্গা ক্যাম্পের নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত আড়াইটার দিকে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বালুর মাঠ এলাকায় রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এডিআইজি আমির জাফর বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা