× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় জোয়ারে ভেসে এলো অর্ধগলিত মৃত তিমি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৩:৪৮ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৩:৪৯ পিএম

বরগুনায় জোয়ারে ভেসে এলো অর্ধগলিত মৃত তিমি

বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। তবে সেটির মাথা নেই। তিমির মরদেহ ভেসে আসায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি গভীর সমুদ্রের তিমি। 

সোমবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়াতলী ইউপির ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন মৃত তিমি দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। তবুও নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ। 

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত থাকায় উপকূলজুড়েই বইছে ভারী বৃষ্টিপাত। বেড়েছে পানির প্রবাহও। এরই মাঝে বরগুনার ৯নম্বর বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া বনে দেখা মিলল সামুদ্রিক স্তন্যপায়ী তিমির মরদেহের।

বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে। 

স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। আর তা নাহলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে। 

বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে।’ 

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

বরগুনার জেলা বনরক্ষা কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, ‘যেহেতু এ ধরনের তিমি ভেসে আসা স্বাভাবিক ঘটনা নয়। সেজন্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে তিমিটি মারা যেতে পারে সে বিষয়ে আমরা যথাযথ অনুসন্ধান করব। এছাড়া সুষ্ঠুভাবে তিমিটি অপসারণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা