× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৩:১৪ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৪:২৩ পিএম

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চার তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা আরিয়াব এলাকার ওই বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বলেন, কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

সূত্র জানায়, সম্প্রতি নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানের পর এ ঘটনায় কক্সবাজার থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপা এলাকায় ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার বি সার্কেল হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। অভিযান পরিচালনা শেষে কী হয় জানাতে পারব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা