× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে আটকা পড়েছে ৭০০ পর্যটক

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১১:৫১ এএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে ভ্রমণে গিয়ে প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আতঙ্ক বোধ করছেন আটকে পড়া পর্যটকরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোটবড় মিলে ১২৫টি গাড়ির পর্যটক আটকা পড়ে।

সাজেক কটেজ মালিক সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মতিজয় ত্রিপুরা প্রতিদিনের বাংলাদেশকে জানান, সোমবার প্রায় ছোট বড় ১২৫টি গাড়ি সাজেকে এসেছে। বাঘাইহাটের সড়ক ও মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে আসা প্রায় ৭০০ পর্যটক আটকে পড়েছে। 

তিনি বলেন, সোমবার যেসব গাড়ি এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। অন্যদিকে সকালে খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি। এতে আটকে পড়া অনেক পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যাতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটক আটকা পড়েছে। পানি না সরা পর্যন্ত কেউ বের হতে পারবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা