× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

জয়ী বিএনপি নেতার শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল

রংপুর অফিস

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ২৩:১৮ পিএম

জেলা ও দায়রা জজ আদালত, রংপুর। প্রবা ফটো

জেলা ও দায়রা জজ আদালত, রংপুর। প্রবা ফটো

রংপুর গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী বিএনপি’র বহিস্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। 

রবিবার (৩০ জুন) বিকালে নির্বাচনী ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আব্দুল মালেক দুই পক্ষের শুনানী শেষে শপথ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারির আদেশ বহাল রাখেন। এতে করে মোকাররম হোসেন সুজন শপথ গ্রহণে অংশ নিতে পারবেন না। 

তৃতীয় ও চতুর্থ ধাপে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে আগামী ৩ জুলাই।

মোকাররম হোসেন সুজনের আইনজীবী জোবাইদুল ইসলাম বুলেট জানান, সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার পক্ষে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৪ জুন। আইন অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার এক মাসের মধ্যে নির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান করতে হবে। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী রুহুল আমিন গত ২৩ জুন নির্বাচনী ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মামলা দায়ের করেন। এতে আদালতের বিচারক সুজনের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। 

তিনি আরও বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করব।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা