মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ২২:৫২ পিএম
গ্রেপ্তারকৃত আনু মিয়া। প্রবা ফটো
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ঘুমন্ত শিশুসন্তানের গলায় ছুরি ধরে ধর্ষণ করা আনু মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিকালে উপজেলার দশদ্রুন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি নয় মাস বয়সি সন্তান নিয়ে বাবার বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে হত্যার ভয় দেখান। পরে তাকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত পালিয়ে যান।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘ওই আনু এর আগেও বিভিন্ন সময় আমার মেয়ের দিকে কুনজরে তাকিয়ে তাকত। আমরা লোকলজ্জার ভয়ে কিছু বলিনি। কিন্তু এবার ঘরে একা পেয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি ওর কঠিন বিচার চাই।’
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আনুকে গ্রেপ্তার করা হয়েছে।’