× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন কেরানীগঞ্জে উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ২২:২০ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ২২:৩৩ পিএম

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন কেরানীগঞ্জে উদ্ধার

কলকাতার বেনিয়াপুকুরের পার্ক সার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ মডেলের একটি ফোন ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে আইফোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা।

জানা গেছে, গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্ক সার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলি নামের এক নারীর ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। একপর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌটুসী গাঙ্গুলিকে জানায় যে, তার আইফোনটি আর কলকাতায় নেই, বাংলাদেশে পাচার হয়ে গেছে। হারানো ফোনটির আশা ছেড়ে দেওয়া মৌটুসী শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এসআই মিলটন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। মৌটুসী জানতে পারেন এসআই মিলটন দেশের নাগরিকদের অনেক হারানো ফোন উদ্ধার করে দিয়ে থাকেন। দীর্ঘ এক বছর পর সেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন এসআই মিলটন কুমার। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মৌটুসীর কাছে হস্তান্তর করা হবে।

মিলটন কুমার বলেন, ‘ভুক্তভোগী মৌটুসী গাঙ্গুলিকে ফোনটির বিষয়ে আমি নিয়মিত আপডেট দিতাম। একপর্যায়ে সম্ভবত তিনি ফোনটির আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির সন্ধান পাই এবং সকালে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করি। যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন, তিনি মোবাইল দোকানদার। মাত্র ১৭ হাজার টাকায় ফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিলেন, ভারত থেকে মোবাইলটি তিনি কেনেন।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। আমরা সব সময় আমাদের অধীনে থাকা কর্মকর্তাদের এমনই প্রশিক্ষণ দিই, যার মূলমন্ত্র নাগরিকদের সেবা দেওয়া। সেখানে দেশ, স্থান, কালের প্রয়োজন হয় না। আমাদের কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশ রয়েছে, নাগরিকদের সেবা দেওয়ায় কখনও গাফিলতি হতে দেওয়া যাবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা