× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগর উন্নয়নে সব দিয়ে চেষ্টা করা জরুরি : মসিক মেয়র

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ২২:০৫ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ২২:৩৭ পিএম

মেয়র ইকরামুল হক টিটু। প্রবা ফটো

মেয়র ইকরামুল হক টিটু। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, বর্তমান আর্থসামাজিক অবস্থায় রাতারাতিই সবকিছু বদলে দেওয়া সম্ভব না। তবে নগর উন্নয়নে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা জরুরি। খেয়াল রাখতে হবে- সব সময়ে আমাদের আচরণ যেন জনকল্যাণমুখী হয়।

রবিবার (৩০ জুন) দুপুরে শহীদ শাহবুদ্দিন মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুনরায় মেয়র পদে নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হতে হবে।’

নাগরিক সেবা বৃদ্ধিতে সেবা প্রদানে তথ্য-প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কার্যক্রম জোরদার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে জোর দেন মেয়র। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নাগরিক অভিযোগ প্রতিকারে এবং জনভোগান্তি লাঘবে ঢিলেঢালা ভাব দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ ছাড়াও বক্তব্যে তিনি যানজট, জলাবদ্ধতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নাগরিকসেবা বৃদ্ধি, নাগরিক অভিযোগ প্রতিকার, ফুটপাথ দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, করপোরেশনের সচিব মো. আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞাসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র ইকরামুল হক টিটু গতকাল আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) দায়িত্ব নেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা