× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে রোবটিক সার্জারি চালুর কথা জানালেন ডা. জাবেদ আখতার

রংপুর অফিস

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ২০:১০ পিএম

রবিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কিডস গার্ডেনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অধ্যাপক ডা. জাবেদ আখতার। প্রবা ফটো

রবিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কিডস গার্ডেনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অধ্যাপক ডা. জাবেদ আখতার। প্রবা ফটো

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে আগামী ৬ মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার চালু হতে যাচ্ছে। 

রবিবার (৩০ জুন) দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কিডস গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাবেদ আখতার।

অধ্যাপক ডা. জাবেদ আখতার জানান, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট (এআই) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এতে করে ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারী ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হবে এবং সার্জনদের শতকরা ৭০ ভাগ কাজের চাপ কমবে। রোবটিক সার্জারির মাধ্যমে খরচ বেশি হলেও অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে। 

তিনি জানান, দেশের তরুণ সার্জনদের রোবটিক সার্জারি বিষয়ে ফেলোশিপ করাসহ রোবটিক সার্জারিতে উদ্বুদ্ধ করতে আগামী ৫ জুলাই রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। 

তিনি আরও জানান, ওপেন সার্জারির পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটো করে ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রোবটিক সার্জারিতে অপারেশনের স্থান ভালো ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়। 

ডা. জাবেদ আখতার বলেন, সার্জারিতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে। এবং পৃথিবীর বাকি দেশে মাত্র ৭ ভাগ রোবট ব্যবহার করা হয়। এর মধ্যে ভারতে প্রায় দেড়শ রোবট রয়েছে। এমনকি নেপালেও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রোবট নেই। আমি বাংলাদেশের হয়ে প্রথম রোবটিক সার্জারিতে ফেলোশিপ করেছি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুব দ্রুতই আধুনিক রোবট এনে রোবটিক সার্জারি শুরু করা হবে। এটি হলে রোগীদের দেশের বাহিরে চিকিৎসা করাতে হবে না এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আহসানুর আপেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা