× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া পৌরসভার বাজেট অনুষ্ঠানে ঘোষণা

নিজের সম্মানী ভাতা মেধাবী ও গরিব শিক্ষার্থীদের দেবেন লিটন পোদ্দার

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ১৭:৫৮ পিএম

শুভাশীষ পোদ্দার লিটন। প্রবা ফটো

শুভাশীষ পোদ্দার লিটন। প্রবা ফটো

বগুড়া সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন তার পদের জন্য সরকারিভাবে প্রাপ্য সম্মানী গ্রহণ না করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের কথা ঘোষণা দিয়েছেন। 

রবিবার (৩০ জুন) বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতার সময় তিনি ওই ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার প্রাপ্য সম্মানীর টাকা আমি নেব না। সেই টাকা আমি জমা করে ৩ মাস পর পর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে বিতরণ করব।’

আওয়ামী যুবলীগের বগুড়া জেলা কমিটির সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন গত ২৯ মে নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি প্রায় ১১ হাজার ভোটে সাবেক চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিককে পরাজিত করেন। নির্বাচনের প্রায় এক মাস পর গত ২৫ জুন শুভাশীষ পোদ্দার লিটন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। সরকারি নীতিমালা অনুযায়ী বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৪০ হাজার টাকা। এর পাশাপাশি তিনি যাতায়াতসহ অন্যান্য ভাতাও পেয়ে থাকেন। সম্মানী ও ভাতাসহ একজন চেয়ারম্যান প্রতি মাসে ৫০ হাজার টাকারও বেশি আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত পৌরসভার বাজেট অনুষ্ঠানে বক্তৃতাকালে শুভাশীষ পোদ্দার লিটন বগুড়ার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার করে বলেন, ‘কে কোন দলের আমি সেটা দেখব না। বগুড়া পৌরসভাসহ সদর উপজেলাবাসীর উন্নয়নে আমি সবার সঙ্গে কাজ করে যাব। আপনারা আমাকে কখনও চেয়ারম্যান হিসেবে মনে করবেন না। বরং আমাকে আপনার সন্তান ও ভাই মনে করবেন। আমার কার্যালয় আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা