× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে জামায়াতের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৭

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ২০:২২ পিএম

শনিবার বান্দরবানে জামায়াত শিবিরের সাত সদস্যকে কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

শনিবার বান্দরবানে জামায়াত শিবিরের সাত সদস্যকে কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

বান্দরবানে জামায়াত শিবিরের গোপন বৈঠক থেকে সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক  কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন জামায়াতে ইসলাম বান্দরবানের সক্রিয় সদস্য মো. ইমরানুল হক, মো. মাহফুজুর রহমান, নুরুল আবছার, ইউনুছ মিয়া, মো. আশরাফুল ইসলাম, মো. শাহনেওয়াজ চৌধুরী, হুমায়ূন কবির।

বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথখামার এলাকায় সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের প্রত্যেকের মোবাইলফোনে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে মতিউর রহমান নিজামীর লেখা ‘রাসুল্লাহ (সা.) মক্কার জীবন’ নামে একটি বই, খুররম জাহ্ মুরাদ এর লেখা ‘ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক’ নামে একটি বই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যক্তিগত রিপোর্ট (কর্মী) নামে একটি বই, সদস্য (রুকন) প্রার্থী নামে একটি বই, কুরআনের মর্যাদা রক্ষার অনন্য নজির, শ্রমিক বার্তা নামক একটি ম্যাগাজিন, মাসিক প্রেরণা নামক একটি ম্যাগাজিন, সফল আন্দোলনের জন্য প্রয়োজনীয় সর্বদলীয় ছাত্র ঐক্যসহ অন্যান্য লেখা সংযুক্ত বই, ‘আওয়ামী সরকারকে উৎখাত করো’ শিরোনামে ৫০টি লিফলেট, বান্দরবান উপজেলা-পৌরসভায় ২০২৪ সালে গণসংযোগের রিপোর্ট, দাওয়াত মুমিন জীবনের মিশন নামক লেকচারশিট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশিত লিফলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা