কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৬:১৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৯:১৬ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সহযযোগীতা করেন।
রানা দেবনাথ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখা, ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় সুমন মেডিকেল হলকে ছয় হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩৭ ধারায় কর্ণফুলী মেডিকেল হলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।