× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে ছিল অজ্ঞাত ব্যক্তি, শয়নকক্ষে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

লালপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৫:৪৪ পিএম

নিহত শিউলি বেগম।

নিহত শিউলি বেগম।

নাটোরের লালপুরে শিউলি বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। গত ৩ দিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ঘরে ছিল বলে জানিয়েছেন প্রতিবেশিরা। পুলিশের ধারণা, ওই ব্যক্তির সঙ্গে শিউলির বিয়েবহির্ভুত সম্পর্ক ছিল। এই লোকই শিউলিকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।

নীয়রা জানান, শিউলির বাড়িতে তিন দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে ছিলেন। শনিবার সকালে তার শয়নকক্ষে হাত মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। অজ্ঞাত ওই মামার কোনো হদিস নেই।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। তিন দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার বিয়েবহির্ভুত সম্পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারে পলিশ কাজ করছে বলেও জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা