× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেজাল জুস তৈরি ৮০ হাজার টাকা জরিমানা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২২:০২ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ২২:১১ পিএম

ভেজাল জুস তৈরি ৮০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভেজাল জুস তৈরির অপরাধে একটি কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পাটুয়াভাঙ্গা জাফর আলী বাজার নিউ আল মদিনা ফুড অ্যান্ড বেভারেজের মালিক মো. মোহসিনকে এ জরিমানা করা হয়। পরে এসব ভেজাল পণ্য ধ্বংস করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাটুয়াভাঙ্গা জাফর আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ভেজাল জুস তৈরি, পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করা ও বৈধ কোনো কাগজপত্র না থাকায় নিউ আল মদিনা ফুড অ্যান্ড বেভারেজের মালিক মো. মোহসিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩ হাজার ৬০০ বোতল ভেজাল জুস, নকল বোতলের লেবেল ১৫ হাজার পিস, হাই স্পিড আইসক্রিম ২ হাজার ৪০০ পিস, হাই স্পিড বোতলের লেবেল ২ কেজি, হাই স্পিড লেবেল প্যাকেট ২ হাজার পিস ধ্বংস করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক দীর্ঘদিন ধরে ভেজাল জুস উৎপাদন করে আসছিলেন বলে স্বীকার করেন। ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা