× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ২২:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন ও তাঁর ছেলে ফারুক হোসেন। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোসল শেষে জিআই তারে লুঙ্গি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফারুক। এসময় ছেলেকে বাঁচাতে তারের কাছে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুকের মা। এতে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যায়। পরে প্রতিবেশিরা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। 

রামপুর পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা