× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালদায় কয়েক দিনে একাধিক মরা মা মাছ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ২২:০৭ পিএম

হালদায় কয়েক দিনে একাধিক মরা মা মাছ উদ্ধার

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আরও দুটি কার্প জাতীয় মরা মা মাছ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শার কুমারখালী ঘাট এলাকা থেকে মাছ দুটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী দুটি মাছই কাতাল। এর মধ্যে একটি ১৬ কেজি ও অন্যটি ১০ কেজি ওজনের। এ তথ্য নিশ্চিত করে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া মরা মাছ দুটির মধ্যে একটিতে বড়শির আঘাত রয়েছে, অপরটি পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।’

এর আগে গত বুধবার হালদা নদীর রাউজানের উরকিরচর অংশের বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে ১০ কেজি ওজনের একটি মরা রুই মাছ উদ্ধার করা হয়। তার এক দিন আগে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

হালদায় হঠাৎ একের পর এক মা মাছের মৃত্যুকে বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মনে করছেন ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘হালদা থেকে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি মা মাছ ও অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে। ইদানীং হালদায় মনুষ্যসৃষ্ট ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেড়েই চলেছে, যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। শাখা খালের মাধ্যমে প্রতিনিয়ত হালদায় ট্যানারি, পোল্ট্রি, বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা