× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’ স্থাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ২১:২০ পিএম

বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা শেষে এক শিক্ষকের হাতে ভেন্ডিং মেশিনের চাবি তুলে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। প্রবা ফটো

বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা শেষে এক শিক্ষকের হাতে ভেন্ডিং মেশিনের চাবি তুলে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্ণার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। হাইজিন কর্ণারে মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রিফিল যোগ্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন প্রতিস্থান করা হবে। যেখানে দশ টাকার একটি নোটে মিলবে একটি প্যাড।    

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়রসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ভেন্ডিং মেশিন গুলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের কমনরুম বা হাইজিন কর্ণার নামে নির্দিষ্ট কোন স্থানে স্থাপন করা হবে। যার সার্বিক তত্ত্বাবধানে থাকবে ওই প্রতিষ্ঠানের কোন নারী শিক্ষক।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, মেয়েদের বয়ঃসন্ধিকালে মাসের কয়েকদিন যে সমস্যায় পড়তে হয় সেটাকে স্বাভাবিক করতে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নিয়েছে।

সভা শেষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ভেন্ডিং মেশিনের চাবি হস্তান্তর করা হয়।

জিওবি ও জাইকার অর্থায়নে হেডলেস টেকনোলজিস লিমিটেড ডিভা স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের (www.diva.com.bd) সরবরাহকারী প্রতিষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা