× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে অবৈধ জাল ব্যবহারে ইউএনওর হুঁশিয়ারি

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ১৬:৩৫ পিএম

শুক্রবার সকালে পরমানন্দসাহা বিলে দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করেন ইউএনও সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

শুক্রবার সকালে পরমানন্দসাহা বিলে দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করেন ইউএনও সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

বরিশালের উজিরপুরে অবৈধ বাধাজাল, চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারকারীদের হুঁশিয়ার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জরিমানার সঙ্গে জেলও খাটতে হবে।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উজিরপুর পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা বিলে দেশীয় প্রজাতির শিং, মাগুর ও পাবদা মাছের ১০ হাজার পোনা অবমুক্তকরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে দেশীয় প্রজাতির মাছের বিকল্প নেই। যে সকল জাল দিয়ে মাছের পোনা নিধন হয় সে সকল জাল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি জেলেরা বন্ধ না করে তাহলে অর্থদণ্ডের সঙ্গে সঙ্গে জরিতদের জেলও খাটতে হবে।’ 

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর এসডিএফএর ক্লাস্টার অফিসার মো. রুস্তম আলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, পরমানন্দসাহা মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি আব্দুল মালেক ঢালী, সাকরাল মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি মো. শুক্কুর আলী, উজিরপুর উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মো. মোরশেদ। 

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশের ২৬০টি দেশীয় প্রজাতির মাছ রয়েছে, এর মধ্যে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। তাই এ সকল বিলুপ্তপ্রায় মাছ জলাশয়ে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উপজেলার বিভিন্ন অঞ্চলে অভয়াশ্রম তৈরি করেছে এবং স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে শক্তিশালী কমিটি করে মাছ রক্ষার চেষ্টা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা