× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশপুত্র আলোচিত রাফসান অর্ণব আবারও গ্রেপ্তার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ২২:১০ পিএম

পুলিশপুত্র আলোচিত রাফসান অর্ণব আবারও গ্রেপ্তার

দিনাজপুরে পুলিশ কর্মকর্তার পুত্র আলোচিত রাহমাতুর রাফসান অর্ণবকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) অর্ণবকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, একটি পেন্ডিং মামলায় ওই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আলোচিত রাহমাতুর রাফসান অর্ণব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণমুর্তি গ্রামের পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের ছেলে। রাহমাতুর রাফসান অর্ণব এর আগেও দিনাজপুর শহরের পাহাড়পুর ষষ্টিতলা এলাকায় ভাড়া থাকাকালে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমণ্ডির এক শিল্পপতির মেয়ে দিনাজপুরে গিয়ে অর্ণবের বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা করেন। তরুণীর অভিযোগে বলা হয়, পরিচয়ের পর প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন অর্ণব। বিয়ের প্রলোভনে অর্ণব তার কাছ থেকে ৬০ লাখ টাকা, ৫০ ভরি সোনা ও দুটি প্রাইভেটকার হাতিয়ে নেন। 

ওই মামলার বিষয়ে কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর মো. নূর আলম বলেন, ‘মামলায় তরুণীর করা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়াও অভিযুক্ত রাহমাতুর রাফসান অর্ণবের বিরুদ্ধে একাধিক তরুণী ও নারীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপনসহ ভুক্তভোগী তরুণী ও নারীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তার মালিকানাধীন লিগেসি চায়নিজ রেস্টুরেন্টের আড়ালে তরুণীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় ও ধর্ষণ মামলায় জেলও খেটেছেন তিনি।’

দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘অর্ণবের বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। ভিকটিম যারা আইনি সহযোগিতার জন্য এসেছিলেন, তাদের প্রতি শতভাগ পেশাদারত্ব বজায় রাখা হয়েছে। একজন পুলিশ সদস্যের ছেলে হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা