× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব দরবারে বাংলাদেশের মান এখন অনেক উঁচুতে : পরিকল্পনামন্ত্রী

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৭:১৯ পিএম

ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলনে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। প্রবা ফটো

ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলনে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। প্রবা ফটো

বিশ্ব দরবারে বাংলাদেশের মান এখন অনেক উঁচুতে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় তিনি এই মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে এবং দেশের পরিবেশ পাল্টে গেছে। বিশ্বের যে দৃষ্টিভঙ্গি ছিল নির্বাচন ঘিরে, সেটিও পাল্টে গেছে। নেত্রী বলেছেন নির্বাচন করতে, আমরা নির্বাচন করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কেউ অংশগ্রহণ না করলে আমাদের করার কিছু নেই।

অত্যাধুনিক ও সুপরিকল্পিত ময়মনসিংহ নগরী গড়তে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে সুন্দর জেলায় পরিণত করতে চায়। তাই মেয়াদকাল শেষ হওয়ার আগে কম্পাইল করে অগ্রসর হতে হবে। তাহলে ময়মনসিংহের চেহারা পাল্টে যাবে। মুখে শুধু বড় বড় কথা বললেই কবে না, সবাইকে জনগনের জন্য, দেশের জন্য কাজ করতে হবে।

জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সংসদ সদস্য নজরুল ইসলাম, আব্দুল মালেক সরকার, মোহিত উর রহমান শান্ত, মাহমুদুল হক সায়েম, এবিএম আনিছুজ্জামান, আব্দুল ওয়াহেদ, মাহমুদ হাসান সুমন, নিলুঢার আনজুম পপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম।

এ সময় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী ও নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা