× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীর বেড়ায় অবরুদ্ধ পরিবার

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৫:৩৮ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামে ওয়াজেদ আলীর বাড়ি থেকে বের হওয়ার দরজার চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রবা ফটো

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামে ওয়াজেদ আলীর বাড়ি থেকে বের হওয়ার দরজার চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রবা ফটো

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী তায়েজ উদ্দিনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ভুক্তভোগী ওয়াজেদ আলীর বাড়ি থেকে বের হওয়ার দরজার চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাস্তা অবরুদ্ধ থাকায় পরিবারটি মাঠের মধ্যে বর্ষার পানি মাড়িয়ে যাতায়াত করছে। বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি অবরুদ্ধ হওয়ায় বিপাকে ওই পরিবারের পাঁচ সদস্য।

বাড়িতে ক্যানসার রোগী থাকলেও এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগী পরিবারের এক সদস্য। পুলিশসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও সুবিচার পায়নি। প্রতিবেশী বুলবুল আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে পরিবারটি অবরুদ্ধ। এটা দুঃখজনক। তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। ভুক্তভোগী ওয়াজেদ আলী বলেন, প্রায় ২০ দিন ধরে প্রতিবেশী তায়েজ উদ্দিন আমার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। ফলে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে কষ্টে আছি। মেম্বার-চেয়ারম্যানরাও কোনো ব্যবস্থা করতে পারেননি। থানাসহ ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। 

ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। এসে বিষয়টি জেনেছি। আমিও তাকে অনুরোধ করেছি। ইউএনও মহোদয়ের কাছে তারা লিখিত অভিযোগ করেছেন। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান করবেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, বিষয়টি জেনেছি, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা