× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর থেকে লুটের ৬০০ বস্তা চাল টাঙ্গাইলে উদ্ধার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২২:৫৯ পিএম

গাজীপুর থেকে লুটের ৬০০ বস্তা চাল টাঙ্গাইলে উদ্ধার

একটি ট্রাকে ৬০০ বস্তা চাল নিয়ে বগুড়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চালক ও সহযোগী। পথে তাদের হাত-পা বেঁধে ট্রাকসহ চাল লুট করে নেয় দুর্বৃত্তরা। ঘটনার তিন দিন পর গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল থেকে ৬০০ বস্তা চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিমলা এলাকার আব্দুল খালেক ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার হালদাইর গ্রামের সোনা মিয়া। 

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার ধন্নজয় চন্দ্র মহন্তের ট্রাকে ২১ জুন চালক নুরুল ইসলাম ও সহযোগী ইদ্রিস আলী ৬০০ বস্তা চাল নিয়ে বগুড়া থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি গাজীপুর নগরীর পূবাইলের নাগদা সেতু এলাকায় পৌঁছলে ৫-৬ জন দুর্বৃত্ত একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে গতিরোধ করে। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। পরে চালক ও সহযোগীকে ট্রাক থেকে নামিয়ে তাদের পরিহিত লুঙ্গি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ৬০০ বস্তা চালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে চালক ও সহযোগীকে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। 

এ ঘটনায় পরদিন পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন ট্রাকের মালিক ধন্নজয়। পরে পুলিশ গোপন সংবাদে রাজু মিয়াকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে একটি গুদাম থেকে ১৩৮ বস্তা, যোগীহাট এলাকার গুদাম থেকে আরও ১৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর ময়মনসিংহের মুক্তাগাছার চক নারায়ণপুর থেকে হলুদ-নীল রঙের ট্রাকটি জব্দ করা হয়। এরপর আসামি সোনা মিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের ভূয়াপুরের আসিফ হায়াতের গুদাম থেকে ৪৬২ বস্তা চাল জব্দ করা হয়। 

গাজীপুরের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘চাল লুটের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা