× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিংড়ি ঘের দখলের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২২:৪১ পিএম

চিংড়ি ঘের দখলের অভিযোগ

খুলনার পাইকগাছায় পৃথক দুটি এলাকায় চিংড়ি ঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। এসময় অগ্নিসংযোগ, ভাঙচুর, মারপিটের ঘটনায় ১ জন আহত হয়েছেন। গত সোমবার দুপুর ও রাতে উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী ও পশ্চিম দীঘা এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে থানায় অভিযোগ করেছেন এক ভুক্তোভোগী। 

সুদীপ্ত মন্ডলের চিংড়ী ঘেরের দুটি বাসা অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। এসময় ঘেরের মাছ, আসবাবপত্র লুটপট ও ঘের কর্মচারীকে মারপিটের ঘটনা ঘটেছে বলে 

ঘের মালিক দক্ষিণ কোরিয়া প্রবাসী সুদীপ্ত মন্ডল মোবাইল ফোনে জানান, উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী গ্রামের পুটিমারী মৌজায় অবস্থিত চিংড়ি ঘেরটির জমি স্বাধীনতা পুর্ব থেকে তার বাবা, ঠাকুরদারা ভোগ দখল করে আসছেন। তাদের ওয়ারিশ হিসেবে তারাও দখল করছে। তবে ১৬ বিঘা জমির মধ্যে ১.৮৩ একর ডিসিআরের জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ডিসিআরও কাটছেন। কিন্তু গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষ ইবাদুল ঘেরটি দখল করে নেন। এসময় ঘেরের মাছ, আসবাবপত্র লুটপাট, অগ্নিসংযোগ সহ ঘেরের কর্মচারীকে মারধর করা হয়। 

এ বিষয়ে প্রতিপক্ষ ইবাদুল বলেন, ‘জমির কাগজপত্র আমাদের রয়েছে, সুদীপ্তদের কোন কাগজপত্র নেই। তবে কারা ঘেরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তা আমি জানিনা।’ 

অপরদিকে সোমবার দুপুরে উপজেলার পশ্চিম দীঘার রামপ্রসাদ সরদারের দক্ষিণ কাইনমুখী মৌজায় অবস্থিত ১৬ বিঘার একটি চিংড়ী ঘের দখলের ঘটনা ঘটেছে। 

ভুক্তোভোগী রামপ্রসাদ থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি পৈত্রিক ও ডিডকৃত জমিতে দীর্ঘদিন যাবৎ মাছ ও ধান চাষ করে আসছেন। হঠাৎ ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের নজরুল মোল্যা ২০-২৫ জন লোক নিয়ে এটা দখল করে সেখানে নতুন বাসা তৈরী করেছেন।

এবিষয়ে অভিযুক্ত নজরুল মোল্যা জানান, রামপ্রসাদ কোন কাগজপত্র ছাড়াই এ জমি ভোগ করছেন। আমাদের কাগজপত্র রয়েছে। উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান। 

পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা