× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাদশার বিজয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ২১:১২ পিএম

কাঞ্চন পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়তে চান আবুল বাশার বাদশা। ছবি : প্রবা

কাঞ্চন পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়তে চান আবুল বাশার বাদশা। ছবি : প্রবা

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল বাশার বাদশা। বুধবার (২৬ জুন) ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়।   

পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল প্রতীকে আবুল বাশার বাদশা পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট। ভোট প্রদানের হার ৭২ শতাংশ। 

এর আগে, সকাল থেকে পৌরসভাজুড়ে ভোটারদের সরব উপস্থিতিতে দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কাঞ্চন পৌরসভা নির্বাচনে আবুল বাশার বাদশাকে বিজয়ী করতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ করেছেন। তাকে বিজয়ী করতে সব ধরনের সহযোগিতা করেছেন কাঞ্চনের সন্তান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মাসকো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আবুল বাশার বাদশা বলেন, ‘এ বিজয় কাঞ্চন পৌরবাসীর বিজয়। আমাকে বিজয়ী করার জন্য পৌরবাসীকে ধন্যবাদ জানাই। অতীতে যেভাবে মানুষের সঙ্গে থেকে পৌরসভার উন্নয়ন করেছি, এখন থেকে আরও বেশি করে উন্নয়ন করে যাব। আমাদের এমপি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনা এবং সহযোগিতায় কাঞ্চন পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।  

পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৪০ হাজার ৭৯৮ জন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা