× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৭:৩২ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৭:৫৬ পিএম

উদ্ধার হওয়া কেএনএফ সদস্যের মরদেহ। প্রবা ফটো

উদ্ধার হওয়া কেএনএফ সদস্যের মরদেহ। প্রবা ফটো

বান্দরবানের থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সিম্পলাম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিম্পলাম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। এ সময় বেশ কয়েকবার গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। গোলাগুলি থেমে গেলে তাজিংডং পাহাড়ের জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাই রায়হান কাজেমী বলেন, বুধবার সকাল থেকে যৌথবাহিনী থানচি উপজেলার সিম্পলাম্পি পাড়া ও তাজিংডং পাহাড়ে অভিযান চালাচ্ছে। অভিযানে একজন অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। দুজন সেনাবাহিনীর পোর্টার মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। অভিযান চলমান রয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা