× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুন লাগে। দুপুর ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৩৮ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এর মধ্যে  ফতুল্লা ফায়ার স্টেশনের দুটি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের দুটি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ও সদরঘাট নদী স্টেশনের একটি ইউনিট রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা