× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ০৯:৫২ এএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১২:২০ পিএম

গ্রেপ্তার বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। প্রবা ফটো

গ্রেপ্তার বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। প্রবা ফটো

বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে রশির মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যান। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ী পশ্চিমপাড়ার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়েছেন। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা