× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে প্রথম জিএনএসএস অবজারভেটরি স্থাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ০৯:৩১ এএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১১:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো স্থাপিত হলো জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির (আইএনজিভি) সঙ্গে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যৌথ উদ্যোগে এ অবজারভেটরি মঙ্গলবার এমআইএসটি প্রাঙ্গণে স্থাপিত হয়।

আইএসপিআর জানায়, এ উপলক্ষে আয়োজিত সেমিনারে ইতালির কয়েকজন বিজ্ঞানী মূল প্রবন্ধ পাঠ করেন। বিজ্ঞানী ড. ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিংয়ের জন্য ইতালির সুবিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেন। সেমিনারে তিনি এ নেটওয়ার্কের ডেটা কীভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তার ওপর এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বিজ্ঞানী ড. ম্যাসিমো ভায়োলা ব্যাখ্যা করেন কীভাবে আইএনজিভি দিয়ে উন্নীত আইটিনির্ভর সিস্টেম ওই নেটওয়ার্ক থেকে সংগৃহীত আয়নোস্ফিয়ারিক তথ্য ব্যবস্থাপনা ও বিস্তার করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন সেমিনারে প্রধান অতিথি ছিলেন।

সেমিনারে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে হাত মিলিয়ে বিশ্বব্যাপী আয়নোস্ফিয়ারিক পর্যবেক্ষণকে উৎসাহিত করবে।’

সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা আশা করেন, এমআইএসটির সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির মাধ্যমে আইএনজিভি বাংলাদেশে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি স্থাপনের মাধ্যমে এশিয়া মহাদেশজুড়ে পর্যবেক্ষণ ক্ষমতা আরও জোরদার করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা