× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ শহর

ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২২:৫২ পিএম

ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা

কিশোরগঞ্জ গৌরাঙ্গবাজান ব্যবসায়ী সমিতির উদ্যোগে জেলা শহরের সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার প্রাথমিকভাবে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা স্টেশন রোড, গৌরাঙ্গবাজার এলাকায় ক্যামেরা বসানো হয়। শহরের গুরুত্বপূর্ণ এই দুইটি প্রধান এলাকায় চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধ ও অপকর্ম রোধ করতে এই মহৎ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

তারা জানান, সম্প্রতি শহরের বিভিন্নস্থানে চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সুযোগ ও সময় বুঝে অসামাজিক কাজও চলে। সার্বিক দিক বিবেচনায় কিশোরগঞ্জ গৌরাঙ্গবাজার ব্যবসায়ী সমিতি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা নেয়। সবার সহযোগিতা পেলে পুরো শহরেই সিসি ক্যামের বসোনো হবে। 

ব্যবসায়ী দিলীপ সরকার বলেন, বর্তমান কমিটি অনোক গতিশীল। তারা একাধিক কাজ করছে। এরমধ্যে সিসি ক্যামরার কাজটি অন্যতম। 

এদিকে ব্যবসায়ী সামতির এমন উদ্যোগের প্রশংসা করেছেন শহরের বাসিন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনী। সাংস্কৃতিক কর্মী তাজউদ্দীন আহমেদ বকুল বলেন, সারা শহরে কিশোর অপরাধসহ নানা ধরনের অসামাজিক কর্মর্কাণ্ড বাড়ছে। তাই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শহরবাসী সবাই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছে। কারণ অপরাধের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে এটা ছিল সময়ের দাবি।

সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ব্যবাসায়ীদের উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে তারা আরও ভালো কাগের সঙ্গে যুক্ত হবে বলে প্রত্যাশা। 

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে, এমনটাই আশা করি। উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পরে হলেও শহরে একটি ভালো কাজ হচ্ছে। মহৎ কাজটি বাস্তবায়নে ব্যক্তিগতভাবে খুশি। 

গৌরাঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানোর কাজটি বাস্তবায়ন করছি। পরবর্তীতে সবার সহযোগিতা নিয়ে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা