× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরের মধ্যে শিশুশ্রম মুক্ত হবে রাজশাহী : নজরুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৯:৪০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ২০:৩০ পিএম

মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলাকে শিশুশ্রম মুক্ত করা হবে। এটা একটি পাইলট প্রকল্প। রাজশাহীতে সফলতা অর্জন করলে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে।’

মঙ্গলবার (২৫ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজে একজন বিত্তবান মানুষ যদি প্রতিবেশীর দুজন অবহেলিত শিশুর দায়িত্ব নেয়, তাহলে শিশুশ্রম অনেকাংশে কমে আসবে। শিশুশ্রম নিরসন করা কারও একার পক্ষে সম্ভব নয়, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমস্যা আমরা সবাই জানি, তবে সমস্যার সমাধান কীভাবে করা যাবে সেটাই মুখ্য বিষয়। সবার সদিচ্ছা না থাকলে শিশুশ্রম নিরসন উদ্যোগ ফলপ্রসূ হবে না।’ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আপনাদের শ্রেণির কোনো শিক্ষার্থী যেনো ঝরে না পড়ে এ বিষয়ে নজর রাখবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রম ও কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবে ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে। শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশুশ্রম আইন প্রণয়ন করেছিলেন। এরই ধারাবাহিকতায় নানামুখী পদক্ষেপের মাধ্যমে বর্তমান সরকার মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এ সময় তিনি শিশুশ্রম নিরসন বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে ১৬৩৫৭ টোল ফ্রি নম্বরে ফোন করার পরামর্শ দেন।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তারিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, ইউনিসেফ বাংলাদেশ রংপুর ও রাজশাহী বিভাগের চিফ ফিল্ড অফিসার এ এইচ তৌফিক আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন।

কর্মশালা শেষে শ্রম পরিস্থিতি ও শোভন কর্মপরিবেশ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা