কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ২২:০৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ২২:১৩ পিএম
শামীমা নূর পাপিয়া। ফাইল ফটো
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া।
সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৬টায় কারাগার থেকে জামিনে বের হন তিনি।
কুমিল্লা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় পাপিয়া জামিনে কারামুক্ত হন। এর আগে বিকালে পাপিয়া জামিনের সব কাগজপত্র এলে যাচাই করে তাকে কারামুক্ত করা হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করে র্যাব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
২০২৩ সালে ৩ জুলাই পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।