× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ২০:২৩ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ২১:০৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দিনাজপুরে বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে বোচাগঞ্জে উপজেলার ৫ নম্বর ছাতোইল ইউনিয়নের শীবতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাদুরী বেওয়া (৬০) ওই গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয় মতিউর রহমান জানান, দুপুর ১২টার দিকে ডেইর গ্রামের ফাঁকা মাঠে ছাগলকে খাস খাওয়াতে নিয়ে যায় ভাদুরী বেওয়া। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফাইয়াজ ইজতিহাদ বলেন, ‘দুপুর দেড়টার দিকে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পায়ে দাগ দেখে বোঝা গেছে তাকে বিষধর সাপ কামড় দিয়েছে। তবে, কী সাপ কামড় দিয়েছে, তা বলা সম্ভব হচ্ছে না।’

এ ঘটনা জানতে পেরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার মৃত ভাদুরী বেওয়ার বাড়িতে যান। খোঁজ-খবর নিয়ে মৃত ভাদুরীর পরিবারকে আর্থিক সহায়তা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা