× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১৭:১৪ পিএম

সোমবার পদ্মা নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের মাতম। প্রবা ফটো

সোমবার পদ্মা নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের মাতম। প্রবা ফটো

পাবনা সদরের পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গীর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের দুই ছেলে, ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে পাঁচ শিশু নদীতে গোসল করতে যায়। নদীর পাড়ে উঁচু নিচু হয়ে থাকা বালুর স্তূপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বালু ধসে তিন শিশু পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে ছাব্বির হোসেনও ডুবে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই এলাকার তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছাব্বির ও সিয়ামের বাবা আলাল হোসেন বলেন, ‘আমি এখন কেমন করে বেঁচে থাকব। আমি তো একেবারে এতিম হয়ে গেলাম। দুই ছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেল। একজন বাবার পক্ষে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ৪ জন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে আমরা হতভম্ব হয়ে গেছি। পুরো গ্রাম এখন শোকে কাতর। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই বেদনাদায়ক। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা