× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জোড়া খুনের ঘটনায় শ্রমিক নেতা মিঠুসহ চার আসামি রিমান্ডে

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ২১:০৩ পিএম

পুলিশের হেফাজতে আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়া হয়েছে। প্রবা ফটো

পুলিশের হেফাজতে আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়া হয়েছে। প্রবা ফটো

দুই যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জুন) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা শুনানির পর এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

তিনি বলেন, ‘জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

১৭ জুন রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন ও শরিফ শেখ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন নিহত শরিফ শেখের মা মোছা. হেনা বেগম। মামলায় বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার ভাই ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু), ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেটকার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সঙ্গে বিতণ্ডার জেরে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা