× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৪:৪৬ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১৪:৪৭ পিএম

জামালপুরে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন করেন। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যমুনার প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয় এবং শ্রমিক-কর্মচারীরা সেখানে সমাবেশ করেন। এতে কারখানার কয়েকশ শ্রমিক ও কর্মচারী অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ছয় মাস কারকানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। রেশন পদ্ধতি অবলম্বন করে হলেও সার কারখানা চালুর দাবি জানান তারা। অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা। 

এতে বক্তব্য দেন যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা