× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ২১:০১ পিএম

বাউফলে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন

পটুয়াখালীর বাউফলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের  গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (জনতা ভবন) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় কেককাটা, দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসারেফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য  রায়হান শাকিব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমুখ।

আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে জনতা ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ওই র‌্যালিতে উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা