× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-কক্সবাজারে ‘বিশেষ ট্রেন’ চলবে ২৪ জুলাই পর্যন্ত

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ২০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘বিশেষ ট্রেনটি’ আরও এক মাস সময় বাড়িয়ে আগামি ২৪ জুলাই পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যাত্রীর চাহিদা বিবেচনায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি। তিনি জানান, টানা ১২ দিন বন্ধ থাকার গত ১২ জুন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেনটি চলাচল শুরু করে। যা প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা দেয় এবং সকাল ১০টা ২০ মিনেটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এসে পৌঁছে। একই দিন সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেয় আর তা রাত ১০ টা ২০ মিনিটে চট্টগ্রামে গিয়ে পৌঁছে। এটি ২৪ জুন পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত থাকলেও কর্তৃপক্ষ সময় বাড়িয়ে ২৪ জুলাই পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি চালু করেছিল রেল বিভাগ। যা গত ২৯ জুন এসে বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটকে এই ট্রেন বন্ধের কারণ হিসাবে দেখিয়ে ছিল কর্তৃপক্ষ। তবে অভিযোগ রয়েছে, বাস মালিকদের চাপেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যাত্রীসহ সচেতন মহলের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতে সড়কই ছিল একমাত্র পথ। বিমান এবং নৌ যোগাযোগ নেই। সময় ও অর্থ সাশ্রয়, নিরাপদ এবং আরামদায়ক এই বিবেচনা ট্রেনের এই স্পেশাল সার্ভিসটি জনপ্রিয়তা পায় ব্যাপক। এই সড়কপথে ১৪৫ কিলোমিটার দুরত্ব। যেখানে বাসে সময় লাগে ৫ ঘণ্টার কাছা-কাছি। নন এসি বাসে ৪২০ টাকা, এসি বাসে ১ হাজার টাকা ভাড়া নেওয়া হয়। এর বিপরীতে ট্রেনে নন এসি শোভন চেয়ারের ভাড়া ২৫০ টাকা, এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৪৭০ টাকা। ট্রেনে যেতে সময় লাগে ৩ ঘণ্টা ২০ মিনিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা