× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে আগুনে পুড়ল ৪ ঝুট গুদাম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ১২:৫৩ পিএম

কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রবা ফটো

কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রবা ফটো

গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২২ জুন) রাত ২টা ৩০মিনিটের দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় পরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আবদুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে ।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, মধ্যরাতে ঝুট গুদামে লাগা আগুন ভোর রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা