× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন!

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৮:৪৮ পিএম

অ্যাম্বুলেন্সেের ভেতর বসা ঢাকাগামী কয়েকজন যাত্রী। প্রবা ফটো

অ্যাম্বুলেন্সেের ভেতর বসা ঢাকাগামী কয়েকজন যাত্রী। প্রবা ফটো

লক্ষ্মীপুরে প্রান্তিক জনগোষ্টীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের ঘটনা ঘটেছে। যাত্রীবহনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল (ছড়িয়ে পড়া) হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের বরাদ্দকৃত অ্যাম্বুলেন্সে কয়েকজন ঢাকাগামী যাত্রী দেখা গেছে।

ভাইরাল ভিডিওতে অ্যাম্বুলেন্সে চালক নুরুল আমিনকে বলতে শোনা যায়, ঈদ-পরবর্তী সড়কে ঢাকাগামী প্রচুর যাত্রী। কিন্তু সে তুলনায় গাড়ি নেই। ঝুমুর দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ডেকেছে। এজন্য গাড়িতে যাত্রী নিয়েছেন। যাত্রীদের অনুরোধেই তাদেরকে নিয়ে ঢাকায় যাচ্ছেন।

যাত্রীরা জানিয়েছেন, ঢাকা যাওয়ার জন্য জনপ্রতি ৭০০ টাকা ভাড়ায় অ্যাম্বুলেন্সে উঠেছেন।

জানতে চাইলে শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ড্রাইভারকে কল দিয়েছি। তার কাছ থেকে গাড়িটি নিয়ে নেওয়া হবে। কোনোভাবেই রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের সুযোগ নেই। আমি ইউনিয়ন পরিষদ নিয়ে গাড়ি রাখতে বলেছি।

অ্যাম্বুলেন্স চালক নুরুল আমিন বলেন, আমার ভুল হয়েছে। চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে গাড়ি দিয়ে দিতে বলেছেন। এ ধরনের ভুল আর হবে না।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেই ইউপি চেয়ারম্যানকে বলেছি গাড়িটি ওই ড্রাইভার থেকে নিয়ে নিতে। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে। অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, জেলায় প্রান্তিক অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করতে স্বপ্নযাত্রা নামকরন করে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সহ ১৭টি অ্যাম্বুলেন্স চালু করা হয়। এ অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা