× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ২১:০৫ পিএম

শনিবার আমতলীতে সেতু ভেঙ্গে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়। প্রবা ফটো

শনিবার আমতলীতে সেতু ভেঙ্গে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়। প্রবা ফটো

বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে গেছে। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। উদ্ধার কাজ চলমান।

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে হলদিয়া হাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


স্থানীয়রা জানান, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এখন পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা